ভারতের বাজে সূচনায় ইংল্যান্ডের পোয়াবারো

ভারতের ব্যাটিংয়ের দৈন্যদশা কাটছে না টপ অর্ডার ব্যাটসম্যানদের আত্মাহুতিতে। টপ অর্ডারের ব্যাটসম্যানরা বাজে খেলায় পোয়াবারো হচ্ছে ইংল্যান্ডের। নাগপুরে চতুর্থ ও শেষ টেস্টে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে স্বাগতিকদের গুরুত্বপূর্ণ চার উইকেট তুলে নিয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে অ্যালিস্টার কুক বাহিনী। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩০ রান তোলার পর ভারত জবাবি পালায় নেমে কাল উইকেট চারটি হারিয়ে কেবল ৮৭ রান তুলতে সক্ষম হয়। স্পিনবান্ধব ও অনাকাঙ্ক্ষিত বাউন্ডের দেখা মেলা নাগপুরের উইকেটে এদিন উভয় দলের নয় উইকেটের পতন ঘটেছে। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। চেতেশ্বর পুজারার (২৬) অপর উইকেটটি নেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান। স্ট্যাম্প তোলার সময় বিরাট কোহলি (১১) এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৮) অপরাজিত ছিলেন। স্বাগতিকরা আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে ২৪৩ রানে পিছিয়ে রয়েছে। টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ১৯৯ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। ইংল্যান্ড অবশ্য প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ঠিকই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। অভিষেক ম্যাচে খেলতে নামা জো রুট (৭৩), ম্যাট প্রিয়র (৫৭) এবং শেষদিকে সোয়ান (৫৬) দলকে ভালো সংগ্রহ পেতে সাধ্যমতো অবদান রাখেন। লেগ স্পিনার পীযূষ চাওলা ছিলেন স্বাগতিকদের মধ্যে সফল বোলার। তিনি ক্যারিয়ারসেরা বোলিং করেন (৪/৬৯)। অন্যদিকে পেসার ইশান্থ শর্মা ৪৯ রান দিয়ে তিনটি এবং আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক উইকেট নেন ৬৬ রান দিয়ে। ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে স্থিতই হতে দেয়নি ইংল্যান্ডের বোলাররা। ওপেনার বিরেন্দর শেবাগ (০), গৌতম গম্ভীর (৩৭) , চেতেশ্বর পুজারা (২৬) এবং শচীন টেন্ডুলকার (২) তাই ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি। অ্যান্ডারসনের বলে বোল্ড হন শচীন। চার ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজ জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। আর সেরকম কিছু হলে দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড। স্কো র কা র্ড ইংল্যান্ড ১ম ইনিংস (গতদিনের ১৯৯/৫) অ্যালিস্টার কুক এলবিডব্লিউ ব ইশান্ত শর্মা ১ নিক কম্পটন ক ধোনি ব ইশান্ত শর্মা ৩ জনাথন ট্রট ব জাদেজা ৪৪ কেভিন পিটারসেন ক ওঝা ব জাদেজা ৭৩ ইয়ান বেল ক কোহলি ব চাওলা ১ জো রুট ক এন্ড ব চাওলা ৭৩ ম্যাট প্রায়র ব অশ্বিন ৫৭ টিম ব্রেসনান এলবিডব্লিউ ব শর্মা ০ গ্রায়েম সোয়ান এলবিডব্লিউ ব চাওলা ৫৬ জেমস অ্যান্ডারসন ক পুজারা ব চাওলা ৪ মন্টি পানেসার অপরাজিত ১ অতিরিক্ত (বাই ৫, লেগবাই ১২) ১৭ মোট (১৪৫.৫ ওভারে অলআউট) ৩৩০ উইকেট পতন: ১/৩ (কম্পটন), ২/১৬ (কুক), ৩/১০২ (ট্রট), ৪/১১৯ (বেল), ৫/ ১৩৯ (পিটারসেন), ৬/২৪২ (ব্রেসনান), ৭/২৪২ (সোয়ান), ৮/৩০২ (রুট), ৯/৩২৫ (সোয়ান), ১০/৩৩০ (অ্যান্ডারসন) । বোলিং: ইশান্ত শর্মা ২৮-৯-৪৯-৩, ওঝা ৩৫-১২-৭১-০, জাদেজা ৩৭-১৭-৫৮-২, চাওলা ২১.৫-১-৬৯-৪, অশ্বিন ২৪-৩-৬৬-১। ভারত ১ম ইনিংস গৌতম গম্ভীর ক প্রায়র ব অ্যান্ডারসন ৩৭ বিরেন্দর সেবাগ ব অ্যান্ডারসন ০ চেতেশ্বর পুজারা ক এন্ড ব সোয়ান ২৬ শচীন টেন্ডুলকার ব অ্যান্ডারসন ২ বিরাট কোহলি অপরাজিত ১১ মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৮ অতিরিক্ত (বাই ১, লেগবাই ২) ৩ মোট (৪১ ওভারে চার উইকেটে) ৮৭ ব্যাট করেননি: রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, পীযূষ চাওলা, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা। উইকেট পতন: ১/১ (সেবাগ), ২/৫৯ (পুজারা), ৩/৬৪ (টেন্ডুলকার), ৪/৭১ (গম্ভীর)। বোলিং: অ্যান্ডারসন ৯-২-২৪-৩, ব্রেসনান ১০-১-২৫-০, পানেসার ১৪-৪-২৪-০, সোয়ান ৭-৩-৯-১, ট্রট ১-০-২-০।