জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ মৌলভীবাজার ও নরসিংদী জয়ী

মৌলভীবাজার ও নরসিংদী তৃতীয় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় গতকাল নিজ নিজ খেলায় জিতে সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নড়াইল মহিলা ক্রিকেট দল পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২৫ ওভারে ৭৬ রান তোলে। জবাবে মৌলভীবাজার জেলা মহিলা ক্রিকেট দল শেষ ওভারে সাত ইউকেটে ৭৯ রান করে তিন উইকেটে জয়ী হয়। নরসিংদী মহিলা ক্রিকেট দল দিনের অপর খেলায় যশোহরকে দলকে ১০ উইকেটে পরাজিত করে। মৌলভীবাজার ও খুলনা ১৭ ডিসেম্বর প্রথম সেমিতে ও ঢাকা ও নরসিংদী ১৮ ডিসেম্বর ২য় সেমিতে মুখোমুখি হবে। গোবিন্দগঞ্জ উপজেলায় ক্রীড়াবিদ স্মরণে শোক র্যালি গোবিন্দগঞ্জ সংবাদদাতা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক আকন্দের স্মরণে শোকর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে স্থানীয় হাই স্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোকাররম হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, শফিউল আলম শফি, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক রফিক মেহবুব আপেল, সাবেক ফুটবলার শাহাদত হোসেন মুন, শরিফুল ইসলাম তাজু, আব্দুল আওয়াল, ফুটবলার রুবেল, সাখায়াত প্রমুখ।