রাজশাহী ও বিকেএসপি যুব হকির ফাইনালে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২৫
রাজশাহী জেলা এবং বিকেএসপি অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির ফাইনালে খেলবে। ফাইনালটি সোমবার বিকেল পৌনে তিনটায় অনুষ্ঠিত হবে। বিকেএসপি গতকাল বিকালে হকি স্টেডিয়ামে যুব হকির দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। রোমান সরকার দুটি, শোয়েব এবং আরশাদ হোসেন একটি করে গোল দেন।