কুমিল্লা সদর উপজেলার জনতা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট ও আলফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তারিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কাওয়াসাকি সম্প্রতি রাজধানীর ইস্কাটনে তাদের প্রথম শো’রুম ও সার্ভিস সেন্টার চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক আরমান রাশিদ, সিএফও মো. কামরুজ্জামান, অপারেশন ম্যানেজার সাফাত ইশতিয়াক উপস্থিত ছিলেন