মৃত্যুবার্ষিকী

মো. আনোয়ার আলী বাংলাদেশ সেনা- বাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। আব্দুল হাকিম ভুঁইয়া কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম ভুঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে তার কুমিল্লাস্থ নিজস্ব বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তার ছেলে সাংবাদিক কুদরাত-ই-খোদার ঢাকার ইস্কাটনস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কাজী আজহার আলী সাবেক সচিব ও বাংলাদেশ ইউনি- ভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আজহার আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে তার ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুরের বাড়িতে এবং ১৫/১ ইকবাল রোডে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।