সিটি আলো প্রোগ্রামের সনদ বিতরণ

সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য  বিশেষায়িত সিটি আলো-এর ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। ১০ সপ্তাহ মেয়াদের এ প্রোগ্রামে ২৮ জন নারী (প্রথমব্যাচে) অংশ নেন। এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস ইউ. আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। - প্রেস বিজ্ঞপ্তি