পলাশ হত্যা মামলা

বিএনপি নেতা দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানায়

শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ দাস হত্যা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে নাটোর থানায় আনা হয়। বৃহস্পতিবার মামলার আইও এসআই ফরিদুল ইসলাম আসামিদের তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে এসআই মাহতাব উদ্দিন জানান, পলাশ হত্যাকাণ্ডে ব্যবহূত আগ্নেয়াস্ত্র উদ্ধার, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী এজাহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত পরিচয় অনেককে রিমান্ডে নেয়া প্রয়োজন। বিচারক ড. মজিদ আসামিপক্ষের শুনানি শেষে রুহুল কুদ্দুস দুলু, মাহবুব উল্লাহ, আসলাম ও শামিমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাতে নাটোর শহরের আলাইপুর মহল্লায় রুহুল কুদ্দুস দুলুর বাসভবনের সামনে এবং গুলিবিদ্ধ হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১০ ডিসেম্বর পলাশ চিকিত্সাধীন অবস্থায় মারা যান।