দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ১৮:১০
আজ ২ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৭। শুভবার: বৃহস্পতি ও সোম। শুভরত্ন: পোখরাজ ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: পরস্পরবিরোধী গুণাবলীতে ভূষিত। মেধাবী হলেও আপনি উচ্চাভিলাষী। কর্তৃত্বপরায়ণ ও একনায়কত্ববাদী। দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির ওপর আপনি আস্থাবান। আপনি একদিকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। অপরদিকে দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ ঘটতে পারে আপনার মধ্যে। আপনার সবকিছুতেই অন্তর্মুখী সচেতনতার ছাপ পড়তে পারে। আবেগ আপনার অন্যতম চালিকাশক্তি। যে কোন বাধার মুখে আপনি হতে পারেন চরম একগুঁয়ে। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করবে আপনার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক প্রকাশ। সেসাথে আপনার সাফল্য।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জেন অস্টিন, নৃতত্ত্ববিদ মার্গারেট মীড, জোহানপিটার, আর্থার ক্লার্ক, মাহমুদা খাতুন সিদ্দিকী, হায়াত্ সাইফ, নরেণ বিশ্বাস, আজরা জাবিন, সুবর্ণা মোস্তফা।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দিনটি সামগ্রিকভাবে শুভ-সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। গৃহনির্মাণ কাজ শুরু করতে পারেন। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবস্থান হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। চাকরিস্থলে কোনো ঝামেলা হতে পারে। চিত্ত চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। মন ভালো থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলুন। কেবলমাত্র ভাগ্যের উপর আজ নির্ভর করা ঠিক হবে না। কর্মের উপর বেশি গুরুত্ব দিন। সন্তানের পড়াশোনার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ সহজ হবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ শুভ। রোমান্স শুভ নয়।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পাবে। জনসমর্থন পাবেন। সবাইকে ঢালাও বিশ্বাস করা ঠিক হবে না। কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ যদি কোন পরীক্ষা থাকে তবে পরীক্ষা ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পিতৃস্বাস্থ্য ভাল যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। দুশ্চিন্তা থাকলেও খুব একটা অসুবিধা হবে না। জনসম্পৃক্ত কাজকর্মে ভাল করবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। মেধা ও বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। হঠাত্ কোন কারণে মন চঞ্চল হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কাউকে বেশি বিশ্বাস করবেন না। কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভাল যাবে না। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। ঠাণ্ডা মাথায় কাজ করুন। শক্তির চাইতে বুদ্ধির উপর বেশি গুরুত্ব দিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ প্রণয়ে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভাল যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। অবিবাহিত কন্যার বিয়ের ব্যাপারে কোন প্রস্তাব আসতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ নয়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায় আশানুরূপ লাভ নাও হতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ দাম্পত্য সম্পর্ক ভাল যাবে। রোমান্স ও বিনোদন শুভ। নতুন কোনো প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রকাশনা ব্যবসায় সাফল্য আসতে পারে। কাগজ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিনগুলো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।