বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। গতকাল রবিবার ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাখেন গভর্নর ফজলে কবির। সমিতির চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সম্পাদক মো. রজব আলীর পরিচালনায় অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবির এবং এ. কে. এম ফজলুর রহমান শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও অভিনন্দন পত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ২০১৮ সালে প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ৩৭৭জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি