এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রাণিকোষ : গঠনবৈশিষ্ট্য ও কাজ ( Animal Cell : Structure & Function)- বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব প্রশ্ন ঃ চিত্রসহ DNA অনুর রাসায়নিক গঠন বর্ণনা কর। উত্তর ঃ Deoxyribo nucleic Acid কে সংক্ষেপে DNA বলা হয়। DNA বংশগতির বাহক ও ক্রোমোসোমের একমাত্র Permanent Chemical Elements. DNA অনুর রাসায়নিক গঠন ঃ ১৯৫৩ খ্রীস্টাব্দে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রীক নামক দুই তরুণ বিজ্ঞানী DNA অনুর একটি মডেল উপস্থাপন করেন। পরবর্তীতে এ আবিষ্কারের জন্য অবশ্য উইলকিন্স, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রীককে ১৯৬২ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। নিম্নে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রীক উপস্থাপিত মডেল অনুসারে Chemical Structure of DNA দেখানো হল ঃ Chemical Structure of DNA ঃ ১. DNA অনুতে একটি পরিপূরক পলিনিউক্লিওটাইড সূত্র একটি কেন্দ্রীয় অক্ষের চারিদিকে পরস্পর প্যাঁচানো অবস্থায় থাকে এবং একটি Double helix গঠন করে। ২. DNA অনুর আকৃতি একটি প্যাঁচানো সিঁড়ির মতো। ৩. সূত্র দুটির কাঠামো ফসফরিক এসিড ও শর্করা দ্বারা তৈরি এবং নাইট্রোজেন বেস দ্বারা হাইড্রোজেন বন্ড এর মাধ্যমে একটি নির্দিষ্ট নিয়মের পর পর এর সাথে সংযুক্ত হয়। ৪. অ্যাডেনিন সর্বদা দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সাথে এবং গুয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সাথে সংযুক্ত থাকে। একটি DNA অনুতে বেসগুলো জোড় আকারে সাজানো থাকে। উদাহরণস্বরূপ ঃ G-C, T-A, A-T, G-C, C-G, T-A ৫. DNA অনুর সূত্র দুটির একটি অন্যটির পরিপূরক। ৬. প্রতিটি DNA অনুর ব্যাস ২ ন্যানোমিটার এবং সাধারণতঃ ৩০০০-৪০০০ নিউক্লিওটাইড নিয়ে গঠিত। কখনও কখনও ২০০,০০০ নিউতি্লওটাইড থাকতে পারে। ৭. নিউক্লিওটাইডের এক বেস থেকে অন্য বেসের দূরত্ব এবং নিউক্লিওটাইড সূত্রের একটি প্যাঁচ সম্পন্ন করার জন্য ১০ টি নিউক্লিওটাইডের প্রয়োজন হয়। ৮. DNA অনুর একটি সম্পূর্ণ প্যাঁচের দৈর্ঘ্য