গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কথার কথা হিসেবে আমরা প্রায়ই ‘তুড়ি মেরে উড়িয়ে দেওয়া’ কথাটি ব্যবহার করি। এ ছাড়া কোনো কিছু দ্রুততার সাথে করা বা নিজেদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেও কেউ কেউ হাতের আঙ্গুলের সাহায্যে বিশেষ এই ভঙ্গি বা শব্দ করে থাকেন। মজার বিষয় হলো, সম্প্রতি হাতের আঙুলের সাহায্যে তুড়ি বাজানোরই এক বিশ্ব রেকর্ড হয়ে গেল স্পেনে। দেশটির এসআরজি গে¬াবাল লিরিয়া নামের একটি অটোমেটিভ কোম্পানির কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে সর্বমোট ১,২২১ জন ব্যক্তির একসাথে তুড়ি বাজানোর মধ্য দিয়ে একসাথে সবচেয়ে বেশি মানুষের তুড়ি বাজানোর এই রেকর্ডটি হয়। আর সবার বাজানো এই তুড়ি যেন বিচ্ছিন্ন কোনো শব্দ না হয়ে একটি সুরেলা ধ্বনির সৃষ্টি করতে পারে সেজন্য পুরো বিষয়টির প্রশিক্ষণ ও আয়োজনের তত্তাবধান করেন অর্কেস্ট্রা পরিচালক রড্রিগো গার্সিয়া।