জোকস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:০৯
প্রথম বন্ধু :আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কী হওয়া উচিত?
দ্বিতীয় বন্ধু :কেন কী হতে চাস তুই?
প্রথম বন্ধু :না আমি কী কবি হবো না কি চিত্রশিল্পী হবো সেটাই ঠিক করতে পারছি না।
দ্বিতীয় বন্ধু :ও! এই কথা আগে বলবি না। তোর অবশ্যই চিত্রশিল্পী হওয়া উচিত।
প্রথম বন্ধু :কিন্তু তুই তো আমার আঁকা কোনো ছবিই দেখিসনি!
দ্বিতীয় বন্ধু :কিন্তু তোর কবিতা তো পড়েছি!
শিক্ষক :তোমার প্রিয় লেখক কে?
ছাত্র :জর্জ ওয়াশিংটন।
শিক্ষক :কিন্তু উনি তো কোনো বই লেখেননি।
ছাত্র :এই জন্যই তো তাকে আমার এত ভালো লাগে।
প্রায় জনা বিশেক সর্দার হৈ-হুলে¬াড় করতে করতে সিনেমা হলে হাজির। তা দেখে এক লোক কৌতূহলী হয়ে জানতে চাইলেন, ‘তা আপনাদের বন্ধুদের দলটিতো দেখছি বেশ বড়। সবসময়ই এভাবে দল বেঁধে ঘোরেন না কি আপনারা?’
:না কখনোই আসলে এভাবে দল বেঁধে ঘোরা হয় না। তবে আজ বাধ্য হয়েই একসাথে আসতে হলো। - জবাব দিলেন এক সর্দার।
:সে কি বাধ্য হওয়ার মতো আবার কী হলো? - জানতে চাইলেন কৌতূহলী ব্যক্তি।
:কী আর করব বলুন ঐখানে সিনেমা হলের সামনের নোটিশে যে লেখা আছে ‘আঠারোর কম যারা তাদের জন্য এই ছবি দেখা বারণ’। তাই গুনে গুনে বিশ জন হয়ে তবেই ছবি দেখতে এলাম। - জানালেন সর্দারজি।