পাইকের ‘হূদয় বীণায় বিজয় বাজে’
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
সংগ্রামমুখর সময়ের হূদয় বিদারক খণ্ড খণ্ড গল্প নিয়ে একটি কথাচিত্র নির্মাণ করেছেন সংস্কৃতিকর্মী মকবুল হোসেন পাইক। এর চিত্রনাট্য পাইক নিজেই করছেন এবং দৃশ্য ধারণে ছিলেন হীরা আজাদ। বেশ আগে এর আবহ সংগীত করেছিলেন ইবরার টিপু। এখানে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘কালো মেয়ের জন্য পঙিক্তমালা’, কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, কবি সুকান্তের ‘ঠিকানা’সহ পাইকের নিজের লেখা ‘মেঘনা পাড়ের মেয়ে’, ‘আমি ভূমিষ্ট হইনি’, ‘শহরে একজন মানুষ আসছে’ রয়েছে। যুদ্ধদিনের ব্যথা জাগানিয়া এই কথাচিত্র আজ প্রচার হবে।