মোরেলগঞ্জে আজও নির্মিত হয়নি শহীদ স্মৃতিসৌধ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪০
স্বাধীনতার ৪০ বছর অতিবাহিত হলেও মোরেলগঞ্জে আজও নির্মিত হয়নি শহীদ মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ। ৯নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এমএ জলিল। সাব-সেক্টরের হেডকোয়ার্টারের দায়িত্বে ছিলেন মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ। এ সব-সেক্টরের অধীনে ছিল ৫০ টিরও বেশি ক্যাম্প। মুক্তিযুদ্ধে পাকহানাদারদের সাথে সম্মুখ সমরে অত্র এলাকার শাহাদাত বরণ করে ৫ বীর সেনানী। এরা হল, শহীদ মোসলেম আলী, শহীদ সাহেব আলী, শহীদ আবুবকর সিদ্দিক আবু, শহীদ নজরুল ইসলাম খান মুকুল ও শহীদ সৈয়দ অজিয়ার রহমান। শহীদ হয় আরো নাম না জানা অনেকে। ১৯৭১ সালের ৫ নভেম্বর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শাখারীকাঠী গ্রামে ঘটে ইতিহাসের জঘন্যতম ঘটনা। এইদিনে স্বাধীনতা বিরোধিতা রাজাকার বাহিনী এ অঞ্চলে ৪২ জন স্বাধীনতাকামী হত্যা করে এ গ্রামে গণকবর দেয়। মুক্তিযুদ্ধে মোরেলগঞ্জের গৌরবময় বীরত্বের ইতিহাস থাকলেও গড়ে উঠেনি কোন স্মৃতিসৌধ। মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান বলেন, “স্বাধীনতার ৪১ বছর অতিবাহিত হল। ইতোমধ্যে অনেক মুক্তিযোদ্ধা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা যারা বেঁচে আছি তারা কি মৃত্যুর আগে স্মৃতিসৌধ দেখে যেতে পারব না।