মতলবে সাসমিটের নলকূপ উদ্বোধন
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কাশিমনগর গ্রামে সাসটেনেবল আর্সেনিক মিটিগেশন (সাসমিট) প্রকল্পের বিশুদ্ধ পানির নলকূপের উদ্বোধন করা হয়। সুইডিস সরকার সিডা’র অর্থায়নে সুইডেনের কেটিএইচ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং সুইডেনের সন্সাল্টিং সংস্থা রামবোল যৌর্থভাবে এ প্রকল্পে কাজ করছে। গত শুক্রবার কাশিমনগর গ্রামে এনজিও ফোরামের স্থাপিত নলকূপ উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক প্রসুন ভট্টাচার্য, সিডা দাতা সংস্থার ড. মাতার্স ভন ব্রোসেন, মিসেস ওয়ালভাস ওয়েন, মিসেস লিনডা বাইস্টাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এমরান হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাংবাদিক কামাল হোসেন খান প্রমুখ।