বিশ্বনাথে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের কমিটি
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
সিলেটের বিশ্বনাথে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ দশঘর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ময়নাগঞ্জ বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি যুবদলের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও তোতা মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক আবদুল মোমিন মামুন। সভায় সর্বসম্মতিক্রমে জামাল আহমদকে আহবায়ক দিলাল মিয়াকে সদস্য সচিব ও ফজলু মিয়াকে যুগ্ম-আহবায়ক করে দশঘর ইউনিয়ন ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।