ফুলবাড়ি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রামচন্দ্রপুর গ্রামবাসী। গতকাল শনিবার সারিয়াকান্দি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করেন সৈকত আলম । তিনি অভিযোগে বলেন, চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে রামচন্দ্রপুর এলাকার বিভিন্ন রাস্তার ৮০/৯০ লাখ টাকার গাছ ৮ লাখ টাকার নিলাম দেখান। এছাড়া কাবিখা, টিআর, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন বরাদ্দ ন্যায় ও সমতার ভিত্তিতে বন্টন করেন না বলে অভিযোগ করেন।