শ্রীরামপুরে আওয়ামী লীগের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলী আজ্জম সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ। সভায় বক্তব্য রাখেন বোরহান উদ্দীন নসু, নিয়াজ মো. খান, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, জহির উদ্দীন চৌধুরী, এড. শিব শংকর দাস, এড. সুজীত দেব, খলিলুর রহমান, জসীম উদ্দীন আহম্মদ, মো. শুক্কুর খান প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আবু হানিফ স্বপন সভাপতি ও গোলাম সামদানী সাধারণ সম্পাদক ও বিল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া বুধবার বড়াইল ইউনিয়ন সম্মেলনে সাবেক সভাপতি জাকির হোসেন সভাপতি ও নাজমুল হক মোল্লা সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়।