মিলানেই মৌসুম শেষ করবেন রবিনহো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
এসি মিলান স্ট্রাইকার রবিনহো গ্রীষ্মে পুরোদস্তুর দলবদলের মৌসুম শুরু হলে ব্রাজিলের ক্লাব সান্টোসে ফিরে যেতে পারেন। ২৮ বছর বয়সী খেলোয়াড়টির পিতা গিলভান ডি সুজা এ তথ্য জানান। ব্রাজিলের দলটিতে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করা রবিনহোর দেশে ফেরা নিয়ে গত সপ্তাহে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু তার পিতা ও এজেন্ট বেশ দৃঢ়তার সাথেই বলেন যে, দক্ষিণ আমেরিকায় ফিরে যাবার আগে রবিনহো ইটালিতেই মৌসুম শেষ করবেন। ডি সুজা ইউওএল স্পোর্টকে বলেন, ‘এই রিপোর্টগুলো স্রেফ গুজব। সে মিলান থেকে (জানুয়ারিতে) ফিরে আসবে না। আমি নিশ্চিত সে গ্রীষ্মেই সান্টোসে ফিরবে। রবিনহো মিলান ছাড়ছে না। সে অন্য ক্লাবের সমর্থকদের ধোঁকা দিতে চায় না। রোজোনেরি (এসি মিলান) ইতোমধ্যেই অন্য স্ট্রাইকারদের ছেড়ে দিয়েছে। কাজেই তারা তাকে চলে যেতে দেবেও না। রবিনহো ২০১০ সালে মিলানে যোগ দিয়ে ইটালি জায়ান্টদের হয়ে এ পর্যন্ত ৭১টি খেলায় অংশ নিয়ে ২২ গোল করেছেন।-সকারওয়ে