কাকলি বিদ্যালয়ের পুনর্মিলনী শুক্রবার

ধানমণ্ডিস্থ কাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘কাকলি হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্কুলের ৪০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠান হবে আগামী ২১ ডিসেম্বর, শুক্রবার। সরকারি শারীরিক শিক্ষা কলেজ (মোহাম্মদপুর) মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসের ৩য়তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি