মুক্তিযোদ্ধাদের বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের নির্দেশ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৩১
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিতে সারাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের এই অনুষ্ঠান দুরভিসন্ধিমূলক। মুক্তিযোদ্ধাদের ঐক্যে ফাটল ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে এরা তথাকথিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।