সেনা ও নৌবাহিনীর ৮৪ জনকে অনারারি কমিশন প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে সরকার সেনাবাহিনী ও নৌ বাহিনীর ৮৪ জনকে অনারারি কমিশন প্রদান করেছে। এর মধ্যে সেনাবাহিনীতে ২৪ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৪২ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ১৮ জনকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতি দিয়ে অনারারি কমিশন্ড অফিসার করা হয়েছে। এই পদোন্নতি আজ রবিবার থেকেই কার্যকর হবে সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে উন্নীতদের মধ্যে রয়েছেন- কামাল হোসেন মিনা, মো. সোলেমান, আমিনুর ইসলাম, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন, হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, গোলাম মজনু, এ কে খোরশেদ আহমেদ সিদ্দিকী, ফরিদ আলী, রুহুল আমিন ভূঞা, হায়াতুল ইসলাম, আব্দুর রহমান, জিএম রাজগুল বাহার, ওয়াজেদ আলী মোল্লা, ওসমান গনী চৌধুরী, মাসুদ আলম, মোতালেব হোসেন, রফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, শাহ আলম জমাদার, আ. হক, গোলাম হোসেন শেখ ও আব্দুল আজিজ।