আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৩২
রবিবার
ছায়ানটঃ বিজয় দিবসে ছায়ানটের গীতিআলেখ্য ‘বাঙালির মুক্তিসংগ্রাম’ সন্ধ্যা সাড়ে ৬টা, ছায়ানট মিলনায়তন।
গণমুক্তির গানের দলঃ মোফাখখার চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে, বিকাল ৩টা।
ফেডারেশন অব ওয়ার্কার্স এসোসিয়েশনঃ বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত।
রিয়্যাল আইডিয়াল ফাউন্ডেশনঃ শিশু চিত্রাংকন প্রতিযোগিতা সকাল ৯টায় ৩৪৬ উত্তর শাহজাহানপুর।
নাট্যধারাঃ বিজয় দিবস উপলক্ষে নাটক ও সঙ্গীতানুষ্ঠান বেলা ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে।
নজরুল ইন্সটিটিউটঃ বিজয় দিবসের অনুষ্ঠানমালা বেলা ১১টা, ধানমন্ডি ২৮ নম্বরের কবি ভবন।
শ্রী শ্রী কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমঃ বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিতে পুষ্প অর্পন ও সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান, মন্দির প্রাঙ্গণে।
সুইড বাংলাদেশ: বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৯টা, ৪/এ, ইস্কাটন গার্ডেনস্থ সংগঠনের অফিস প্রাঙ্গণ।