সাফল্যে ভেসে গেছে ভারতীয় ক্রিকেটাররা গাভাস্কার
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
২০১১ সালের বিশ্বকাপের সাফল্যের পরে বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় বেশ অমনোযোগী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে এই ধরনের আচরণ কোনভাবেই গ্রহণীয় নয়।
গত ১৮ মাসে ভারতের ধারাবাহিক ব্যর্থতার কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে গাভাস্কার স্থানীয় এক সংবাদ চ্যানেলকে বলেছেন, ‘‘বিশ্বকাপ সাফল্যের পরে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। তারা এমর আচরণ শুরু করেছে যে, বিশ্বকাপ জয়ের কারণে পুরো জাতি তাদের কাছে ঋণী থাকবে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।”-বাসস