বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম সিরাজুল ইসলাম রানা (৪০)। সিপাহী নম্বর ৪৯৫০৬। রাজবাড়ীর সজ্জনকান্দায় তার গ্রামের বাড়ি। তার ছেলে ফয়সাল মাহমুদ রিজভী সাংবাদিকদের জানান, বিডিআর বিদ্রোহের সময় তার বাবা সিলেটের আখালিয়ায় ২১ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী পদে কর্মরত ছিলেন। বিদ্রোহ মামলার আসামি হিসেবে তাকে কারাদণ্ড দেয়া হয়। রাজবাড়ী কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় গত ৪ ডিসেম্বর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই দিনই তাকে ফরিদপুর কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে গত ৬ ডিসেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।