শোক সংবাদ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:০৮
একেএম আব্দুন নূর
সার্ক কৃষি তথ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর সাবেক প্রধান গ্রন্থাগারিক একেএম আব্দুন নূর (৭৬), গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। বিক্রমপুরে জন্মগ্রহণকারী এ ভাষা সৈনিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ রবিবার বাদ যোহর তার এলিফ্যান্ট রোডস্থ বাসভবনে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হবে।
আব্দুল জলিল
ফেনী জেলার ছাগলনাইয়া পৌর শহরের ব্যবসায়ী আবদুল জলিলের পিতা হাজী আবদুল আজিজ ভুঁইয়া (৯০) গত শুক্রবার ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। গতকাল শনিবার নামাজে জানাজা শেষে তাকে পূর্ব ছাগলনাইয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
কফিলুর রহমান
ভুরুঙ্গামারীতে মিল মালিক সমিতির সভাপতি কফিলুর রহমান ব্যাপারী (৭৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যা রেখে গেছে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তাওহীদুল ইসলাম
বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. হাবিবুর রহমান আকনের সেজো ছেলে মো. তাওহীদুল ইসলাম (৩৬) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, বাবা ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।