দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ৩ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৮ ও ৩। শুভবার: শনি ও বৃহস্পতি। শুভরত্ন: নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: স্বাধীনচেতা ও উচ্চাভিলাষী। আপনার দায়িত্ববোধ প্রখর। সে সাথে বাস্তবতাকে মেনে নিয়ে সামনে অগ্রসর হওয়ার মতো দৃঢ়তা ও অধ্যবসায় রয়েছে আপনার। আপনি সবসময় সুবিচারের প্রত্যাশী। বিবেক আপনাকে পরিচালিত করে। তাই অনেক দায়িত্বের বোঝাও অর্পিত হতে পারে আপনার উপর। আপনি একটু চাপা স্বভাবের তাই নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে না পারায় আপনি প্রায়ই ভুল বোঝাবুঝির স্বীকার হতে পারেন। জীবনের প্রতিটি পদক্ষেপই আপনাকে ধৈর্যের সাথে প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: লুড উইগ ভন বিটোফেন, বিজ্ঞানী জোসেফ হেনরী, বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভী, ঔপন্যাসিক ফোর্ড মেডক্স ফোর্ড, রসায়নবিদ উইলার্ড ফ্রাংক লিব্বি, শাবনূর। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য আসবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। প্রত্যাশা পূরণ হতে পারে। শরীরের প্রতি যত্ন নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ট্রেড ইউনিয়ন কর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সংঘাতে জড়াতে পারেন। স্বামী-স্ত্রীর ভুল বুঝাবুঝি হতে পারে। যৌথ ও অংশিদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সন্তানের পড়াশোনার প্রতি লক্ষ্য রাখুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আপনার নামে মিথ্যা বদনাম রটাবার আশঙ্কা আছে। আবেগ প্রশমিত করুন। সকলের সাথে সংযত ব্যবহার করুন। প্রতিভার স্বীকৃতি পাবেন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দৈনন্দিন কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। জনসম্পৃক্ত পেশায় সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। শরীর ভালো যাবে না। সামান্য অসুস্থ হলেও চিকিত্সকের পরামর্শ নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্মস্থলে কোন বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রাপ্য তথ্য ভালভাবে যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চঞ্চলতা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ কোন কাজে ঝুঁকি নিবেন না। রাজনীতিতে কোনো ধরনের সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ব্যাবসায় বাকি লেনদেন করবেন না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ জমিজমা সংক্রান্ত কোনো বিরোধ সৃষ্টি হতে পারে। আইনী ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে। কোনোভাবেই উত্তেজিত হবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ উদ্ধারের চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ বৈবাহিক ব্যাপারে আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। কাজকর্মে সাফল্য আসবে। আর্থিক দিক ভাল যাবে। প্রাপ্তিযোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ খেলাধূলায় সাফল্য লাভ করতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। তবে যতটা আশা করছেন ততটা ভাল নাও হতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সামাজিকতার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সাংবাদিক-সাহিত্যিকদরে জন্য সময় অনুকূল থাকবে। আপনার সাফল্য অপ্রসংশিত হতে পারে। নতুন প্রচেষ্টা সফল হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কেউ আপনার উদারতার সুযোগ নিতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ ফলপ্রসূ নাও হতে পারে।