গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

ফুটবল নামের খেলাটির ওপর যাদের অপরিসীম দক্ষতা তাদের অনেকে যে ঘণ্টার পর ঘণ্টা একটি ফুটবলকে মাটিতে না ফেলে নিয়ন্ত্রণ করতে পারেন সেটা বহু দেশের বহু খেলোয়াড় কিংবা ব্যক্তিই বহুবার করে দেখিয়েছেন। তবে ফুটবল নামের খেলাটি বা ফুটবলের যেকোনো কসরত মাটির উপর দেখানো হয়-এ সত্যটি যাদের জানা আছে তাদের কাছে কিউবার লেফন্ট রড্রিগুয়েজের কীর্তি অসাধারণ একটি অর্জন বলে মনে হতে বাধ্য। কেননা মাটির উপর দাঁড়িয়ে নয়, বরং পানির উপর ভাসমান থাকা অবস্থায় ফুটবল নিয়ন্ত্রণের অনন্য এক রেকর্ডই এ বছরের ২৮ এপ্রিল জনসমক্ষে করে দেখান এই রড্রিগুয়েজ। কিউবার রাজধানী হাভানার হোটেল ন্যাসিওনাল ডি কিউবার সুইমিং পুলে বল পানিতে পড়তে দেওয়ার আগে একটানা ১২০৩ বার তাতে মাথা ছুঁইয়ে এই রেকর্ডটি গড়েন রড্রিগুয়েজ।