জোকস

 একসময়ের সাড়া জাগানো চিত্রশিল্পী হেনরি মোশের বিখ্যাত এবং বিমূর্ত চিত্র ‘লা-বে’ এর প্রদর্শনীর আয়োজন করা হলো নিউইয়র্কের একটি জাদুঘরে। বহুদিন ধরে চলতে থাকা এই প্রদর্শনীতে যেই একবার আসেন না কেন, মোশের চিত্রকর্মের প্রশংসা করতে ভোলেন না। এভাবে একটানা প্রায় ৪৬ দিন ধরে প্রদর্শনী চলার পর শিল্পী নিজে একদিন উপস্থিত হলেন জাদুঘরের প্রদর্শন কক্ষে। সেখানে তাকে দেখে জাদুঘরের কিউরেটর তো যার পর নাই খুশি। তিনি বেশ খুশি মনেই মোশেকে জানালেন যে গেল প্রায় দু মাসে মোশের ছবি নিয়ে দর্শনার্থীরা কতটা উল্ল¬সিত। তখন মোশে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, ‘দর্শনার্থীদের এই আগ্রহ দেখে আমারও খুব ভালো লাগল। কিন্তু এই ছবিটা কী প্রদর্শনীর শুরু থেকেই এভাবে উল্টো করে ঝুলানো রয়েছে!’  বিশ্বকাপ চলাকালীন ফ্রান্স ও ইতালীর মধ্যকার একটি ম্যাচ নিয়ে বাজি ধরেছিলেন আর্জেন্টিনার ফুটবল গ্রেট দিয়েগো ম্যারাডোনা এবং তারই দলের আরেক সতীর্থ জর্জ বুরুসাগা। কিন্তু মন্দ ভাগ্য ম্যারাডোনার। ইতালি হেরে যাওয়ার কারণে বেশ বড় অংকের একটা অর্থই তাকে দিতে হলো বুরুসাগাকে। তবে বুরুসাগা কিন্তু এতে দারুণ মজা পেয়ে গেলেন। তাই ইংল্যান্ড ও উরুগুয়ের খেলার আগে ম্যারাডোনার কাছে তিনি জানতে চাইলেন এ খেলাতে ম্যারাডোনা কার পক্ষে বাজি ধরতে চান। তবে দ্বিতীয়বারে মতো বাজি ধরতে রাজি ছিলেন না ম্যারাডোনা। আর তাই বাজি ধরার অনুরোধে বুরুসাগাকে বেশ রসিকতা করেই উত্তরে বলেছিলেন, ‘এভাবে হেরে গিয়ে বিশ্বকাপের পুরো বোনাসটাই হারানোর মতো বোকা আমি নই।’