এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের তৃতীয় অধ্যায়ের গ্যামেটোজেনেসিস ( Gametogenesis) - বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব প্রশ্ন ঃ একটি মানব শুক্রাণুর গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। উত্তর ঃ শুক্রাণুর গঠন ঃ শুক্রানুর আকার প্রাণীভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে একটি মানব শুক্রাণুর গঠন সাধারণত ঃ সরুকায়, দীর্ঘাকার এবং লম্বা লেজযুক্ত হয়ে থাকে। এটি একটি অতি ক্ষুদ্র কোষ। এর ব্যাস ২.৫-৫০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। একটি আদর্শ মানব শুক্রাণুর যথাক্রমে তিনটি অংশ থাকে। যথা-মস্তক (Head) মধ্যখন্ড (Middle Piece) লেজ ( Tail) নিম্নে এদের সংক্ষিপ্ত গঠন বর্ণনা করা হলো ঃ - মস্তক (Head) ঃ ক. শুক্রাণুর অগ্রভাগে ডিম্বাকৃতি মস্তক দেখা যায়। খ.মস্তকের অদ্রভাগে একটি অ্যাক্রোসোম (acrosome) বিদ্যমান। গ.এটি হ্যাপ্লয়েডসংখ্যক ক্রোমোসোম(acrosome) বিশিষ্ট বৃহদাকার নিউক্লিয়াস। ঘ. অ্যাক্রোসোমে প্রোটিওলাইটিক উেসচক থাকে। ২.মধ্যখন্ড (Middle Piece) ঃ ক. এ খন্ডটি নলাকার। খ. এটি মাইটোকন্ড্রিয়া (mitochondria) এবং সেন্ট্রোসোম (centrosome) বহন করে। ৩. লেজ ( Tail) ঃ ক. শুক্রাণুর লেজ দেখতে চাবুকের মতো লম্বা। খ. এটি সাইটোপ্লাজম (cytoplasm) নিয়ে গঠিত। গ. লেজ শুক্রাণর চলন অঙ্গও বটে।