এসএসসি পরীক্ষার ইসলাম শিক্ষা
মো.মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৩৬
মডেল প্রশ্ন
১। ইমানের বহিঃপ্রকাশ কী?
ক) ইসলাম খ) আমল গ) তাওহিদ ঘ) জাকাত
২। কোনো ফরজ কাজ অস্বীকার করা কী?
ক) অংশীবাদ খ) হারাম গ) অংশীদার ঘ) কুফর
৩। বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ কে ছিলেন?
ক) উমর খাইয়াম খ) হাসান ইবনে হাইসাম গ) ইবনে সিনা
ঘ) জাবির ইবনে হাইয়্যান
৪। আখলাকে যামিমা কোনটি?
ক) সত্যবাদিতা খ) আমানতকারী
গ) ফিতনা সৃষ্টি করা
ঘ) ওয়াদা রক্ষা করা
৫। কোন অপরাধের ফলে মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়?
ক) প্রতারণা ও মিথ্যা
খ) পাপাচার ও অলসতা
গ) কুফর ও নাফারমানি
ঘ) মিথ্যা ও অলসতা
৬। ইমানের মূল বিষয় হচ্ছে-
ক) তিনটি খ) সাতটি গ) নয়টি ঘ) দশটি
৭। কিসে মানুষের কল্যাণ নিহিত?
ক) হালাল উপার্জনে খ) স্বদেশপ্রেমে গ) জ্ঞানার্জনে ঘ) মানবসেবায়
৮। কিতাবুল মানসুরি কতখন্ডে সমাপ্ত?
ক) দশ খন্ডে খ) এগার খন্ডে গ) বার খন্ডে ঘ) তের খন্ডে
৯। সাওম পালনকারী ব্যক্তি - নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
ক) লোভ খ) কু-রিপু গ) বদ্যাভাস ঘ) ক্ষুধা
১০। ইসলামি শরিয়তের উত্স কয়টি?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
১১। কোরআন মাজিদে কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে?
ক) কাফেরদেরকে খ) মুনাফিকদেরকে
গ) মুশরিকদেরকেঘ) ইমানদারদেরকে
১২। কোরআন মাজিদের ভাষা ও রচনাশৈলীতে কারা মুগ্ধ হন?
ক) জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিগণ
খ) ঐতিহাসিক গবেষকগণ
গ) কবি ও সাহিত্যিকগণ
ঘ) অমুসলিম মনীষীগণ
১৩। সচ্চরিত্রের মূল সঞ্জীবনীশক্তি কী?
ক) আদল খ) ইহসান
গ) সবর ঘ) তাকওয়া
১৪। ‘ফিতনা-ফাসাদ হত্যার চেয়েও জঘন্য।’ উক্তিটি কোরআনের কোন সুরার?
ক) সুরা আল বাকারা
খ) সুরা আন নিসা গ) সুরা আল মায়িদা ঘ) সুরা আল ইমরান
১৫। ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি-
ক) আনুগত্য খ) অনুরাগ
গ) শান্তি ঘ) সান্নিধ্য
১৬। ‘হিকমা’ শব্দের অর্থ কী?
ক) জ্ঞান খ) দর্শন গ) বিজ্ঞান ঘ) প্রযুক্তি
১৭। ইবাদাতের মূল লক্ষ্য কী?
ক) জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি
খ) আল্লাহর আইন মেনে চলা
গ) রাসূল (স) এর সন্তুষ্টি অর্জন ঘ) আল্লাহার সন্তুষ্টি অর্জন
১৮। কোন ইবাদাত প্রতি মুহূর্তে আল্লাহর আইন মেনে চলার উত্সাহ প্রদান করে?
ক) সালাত খ) জাকাত গ) জিহাদ ঘ) সাওম
১৯। মুনাফিকদের কাফির বলা হয় কেন?
ক) তাদের অন্তরে অবিশ্বাস যুক্ত খ) তাদের অন্তরে অবিশ্বাস লুকায়িত থাকে গ) তাদের অন্তরে বিশ্বাস লুকায়িত থাকে ঘ) তাদের আন্তরে আত্মপ্রত্যয় লুকায়িত থাকে
২০। ‘রিয়া’ শব্দের অর্থ কী?
ক) দেখা খ) প্রদর্শন গ) চিত্র প্রদর্শন ঘ) প্রত্যক্ষ করা
২১। নারীকে কীভাবে কর্মক্ষেত্রে কাজ করতে হয়?
i. বেপর্দা হয়ে ii. পুরুষের সমমানের iii. শালীনতা বজায় রেখে
নিচের কোনটি সঠিক?
ক) i.খ) i.ও ii.গ) ii. ঘ) iii.
২২। সমাজে দ্বিমুখী নীতিবিশিষ্ট মানুষের অবস্থা কেমন হয়?
i. তাদের করুণ পরিণতির সম্মুখীন হতে হয়
ii. কেউ বিশ্বাস করে না
iii. কোনো আত্মমর্যাদা থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i.খ) i.ও ii. গ) ii. ঘ) iii.