এত কিছু সব সালমানের জন্যই :সোনাক্ষি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
বলিউডি সেলিব্রেটিদের মধ্যে সোনাক্ষি সিনহাই এখন সবচেয়ে মোটা। মাঝে বিদ্যা বালান মোটাদের মধ্যে সেরা থাকলেও সেটি শুধুমাত্র ‘ডার্টি পিকচার’ ছবির জন্যই ছিলেন। কিন্তু সোনাক্ষি এমনিতেই মোটা। নিজেকে স্লিম করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন তিনি। আজ থেকে কয়েক বছর আগে তিনি অনেক বেশি মোটা ছিলেন। আর স্লিম হওয়ার কারণ হিসেবে সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার স্লিম হওয়ার মূল কারণ হচ্ছে সালমান। সালমান খানের উত্সাহেই আমি স্লিম হয়েছি। এমনকি তার উত্সাহেই আমি বলিউডে আসি। বাবাও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তবে যখন আমার বয়স ১৫, তখন থেকেই সালমান আমাকে অনেক উপদেশ দিয়েছেন। তার উপদেশে চলেছি, এ জন্যই হয়তো আজ এই খ্যাতি। এমনকি এ পর্যন্ত যতগুলো ছবি করেছি তার মধ্যে ‘দাবাঙ’-ই সেরা। এবার আসছে ‘দাবাঙ ২’। এটাও সেরা হবে বলে আশা করি। এখন সালমান আমাকে অভিনয়ের অনেক টিপস দিচ্ছেন।’