এফবিসিসিআই-এর পরিচালক হলেন আলমাস কবীর

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস’র সভাপতি সৈয়দ আলমাস কবীর। শনিবার নির্বাচন বোর্ড এ ফলাফল ঘোষণা করেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেওয়ায় সকল অংশীজন এবং শুভাকাক্ষীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস সভাপতি। এ বিষয়ে সৈয়দ আলমাস কবীর বলেন,‘ ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে শুধু তথ্যপ্রযুক্তি খাতই নয়, অন্যান্য সকল শিল্পখাতে ডিজিটালাইজেশন প্রয়োজন।’ এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে সকল শিল্পখাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেও কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।