অর্থনীতি শিক্ষক সমিতির ২০১৯-২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অধ্যাপক সরদার সৈয়দ আহমেদ সভাপতি এবং অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সমিতির ১০ম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনে নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি অধ্যাপক হান্নানা বেগম, কোষাধ্যক্ষ এ কে এম ফখরুদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক রনজিত কুমার নাথ, সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোসলে উদ্দীন রিফাত, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক গাজী, প্রকাশনা সম্পাদক মো. নুরুদ্দিন মোল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মো. ফখরুল আলম, কার্যকরী সদস্য অধ্যাপক ড. আবুল বারকাত, ড. প্রিয়ব্রত পাল, মো. সেলিম উদ্দিন, ফাতেমা শিরিন, আজিজা সুলতানা, রেজাউল করিম খান, মো. ওয়াহিদুজ্জামান ভুঁইয়া। -প্রেস বিজ্ঞপ্তি