বিশ্বনাথে ফুটবল

সিলেটের বিশ্বনাথে গতকাল রবিবার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শাহওলী খন্দকার সমাজকল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম-এর উদ্যোগে টুর্নামেন্টে উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলায় সাইদুলের ভোগশাইল একাদশ টাইব্রেকারে ০-১ গোলে অপুর’র সেনারগাঁও ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।