জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

 গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের  ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল গতকাল রবিবার বিকালে প্রকাশিত হয়েছে। সারাদেশের ১ হাজার ৭৭৩ টি কলেজের মোট ৬৯৬ টি কেন্দ্রে ২ লাখ ২০ হাজার ৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।