‘যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চ শিক্ষার নিশ্চয়তার প্রয়োজনে মেধাবী তবে অসচ্ছলদের জন্য অর্থায়ন’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) উদ্বোধন কর হলো ইনস্টিটিউট অফ এসডিজি স্টাডিজ (আইআইএসএস)। গত বুধবার ২৫ এপ্রিল আইইউবিএটির কনফারেন্স রুমে (আইআইএসএস) সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.আবদুর রব।
আইইউবিএটির ইনস্টিটিউট অফ এসডিজি স্টাডিজ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে আইইউবিএটির রয়েছে দীর্ঘমেয়াদি কাজের পরিকল্পনা। আইইউবিএটির প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার গুণগত মানের উন্নয়ন করে যাচ্ছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব), আইকিউসি-এর পরিচালক ড. খন্দকার সাইফ উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল্লাহ মিয়া, অধ্যাপক এম এ হান্নান, ড. মজিবুর রহমান খানসহ অন্যান্য অধ্যাপক। -প্রেস বিজ্ঞপ্তি