সোনাগাজীতে বিএনপি’র অনুষ্ঠানে হামলা

বিএনপি’র ফেনীর সোনাগাজীতে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসী হামলায় ৮ জন আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় ১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার সাতবাড়ীয় গ্রামে বিএনপির নেতাকর্মীরা বিজয় দিবস অনুষ্ঠান পালনকালে হঠাত্ আওয়ামী সন্ত্রাসী মিন্টু বাহিনীর লোকজন হামলা চালালে ৮ জন গুরুতর আহত হয়। হামলাকারীরা এ সময় জিয়া স্মৃতি সংসদ ভাংচুর করে। আহতদের মধ্যে ইউনিয়ন যুুবদল নেতা জহিরকে গুরুতর মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সোনাগাজী পৌর এলাকার হালিম ডাক্তারের ব্রিজ এলাকায় জিয়া স্মৃতি সংসদ ভাংচুর ও মাইক লুট করে নিয়ে যায়।