ইলিয়াস কাঞ্চনকে ‘হত্যা চেষ্টার’ নিন্দায় নিসচার দক্ষিণাঞ্চল
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ঢাকার ফার্মগেট এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) -এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে ‘হত্যা চেষ্টার’ নিন্দা জানিয়েছে সংগঠনটির দক্ষিণাঞ্চল শাখা। শুক্রবার রাতে ফার্মগেটে তার প্রাইভেট কারের পেছন দিক থেকে একটি ট্রাক আচমকা ধাক্কা দেয়। এতে ইলিয়াস কাঞ্চন সামান্য আহত হন এবং তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিসচা চেয়ারম্যান এ ঘটনায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন নিসচা’র দক্ষিণাঞ্চল (পাইকগাছা) শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, এ কে আজাদ প্রমুখ নেতা।