জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টনের উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ৩ মে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। ঠোঁটকাটা-তালুকাটা অপারেশনে আগ্রহী রোগীদের আগামী ২ মে তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন, ৭১-৭২ ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা (পলওয়েল মার্কেটের বিপরীত পাশে)।
হটলাইন : ফোন-৯৩৩৮৪৮১-২, মোবাইল-০১৭২৮১৬০৬৩২, ০১৯১৮১০২৯৭৯, ০১৭৪৯৮৭৭৪৪৪। -প্রেস বিজ্ঞপ্তি