মুক্তিযোদ্ধা ভাত চান আব্দুর রশিদ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৫
দেশের স্বাধীনতা অর্জনে যাদের অবদান রয়েছে তাদেরকে ডিসেম্বর মাসে নানাভাবে সম্মানিত ও স্মরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় তত্কালীন সেনাবাহিনীতে কর্মরত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও সনদধারী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজও পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা কিংবা অন্য কোন সুযোগ-সুবিধা পাননি। এমনকি বয়স্ক ভাতাও তিনি পাচ্ছেন না। শরীয়তপুরের গোসাইহাটের হাটুরিয়া গ্রামের এ মুক্তিযোদ্ধা স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন। তিনি সমাজের ও রাষ্ট্রের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। মুক্তিযোদ্ধা সনদ নং- ১৭০৭২৮। মোবাইল: ০১৯২১৯৮৪৫১৭।