শ্রীরামপুর আওয়ামী লীগের সম্মেলন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দত্ত বাড়ী প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। আলী আজ্জম সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ। সভায় বক্তব্য রাখেন বোরহান উদ্দীন নসু, নিয়াজ মো. খান, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার প্রমুখ। সভায় আবু হানিফ স্বপন সভাপতি ও গোলাম সামদানীকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া বুধবার সন্ধ্যায় বড়াইল ইউনিয়ন সম্মেলনে সাবেক সভাপতি জাকির হোসেন সভাপতি ও নাজমুল হক মোল্লা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।