মেহেরপুরে নির্যাতনের অভিযোগে স্বামী শ্বশুর গ্রেফতার

মেহেরপুরে যৌতুকের জন্য পাষণ্ড স্বামী তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে বাগানে ফেলে রাখার অভিযোগে এলাকাবাসী গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশে দিয়েছে। জানা গেছে, কুতুবপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে সুমনের সাথে ৩ বছর আগে গাংনী উপজেলার কাথুলী গ্রামের আসকার আলীর মেয়ে রোজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন যৌতুক চেয়ে তার স্ত্রীকে নির্যাতন করতে থাকে। গত শনিবার রাতে যৌতুক চাওয়াকে কেন্দ্র করে সুমনের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই রাতে সুমন ও তার পিতা খাইরুল ইসলাম হত্যার উদ্দেশ্যে রোজিনাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। এসময় রোজিনার চিত্কারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সুমন ও তার পিতাকে আটক করে পুলিশে দেয়।