সোনাগাজী উপজেলা
চেয়ারম্যানের বরখাস্ত
আদেশ স্থগিত
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৭
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব এনামুল হাবীব স্বাক্ষরিত গত ৯ ডিসেম্বরে এক আদেশে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে এক রীট পিটিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহম্মদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের আদালত সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না তা ৩ সপ্তাহের মধ্যে জানাতে বলেছে বিবাদীদেরকে। শুনানিতে বাদীপক্ষের কৌঁসুলী এডভোকেট মনজিল মোরশেদ জানান, উপজেলা পরিষদ আইন-এর ১৩ (খ)-এর বিধান অনুসারে এ ধারায় সাময়িক বরখাস্ত করার আদেশ যথাযথভাবে প্রসিডিং শুরু করতে হবে। আদালতে আরো বলা হয় যে, কোন রকম শোকজ নোটিশ জারি না করে উক্ত আদেশ দেয়া হয়েছে যা সম্পূর্ণ অবৈধ।