ফরিদগঞ্জে কালভার্ট ভেঙ্গে দুর্ভোগ

উপজেলার আমীরাবাজার-লতিফগঞ্জ সড়কের পূর্ব লাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন খালের উপরের কালভার্টটি সম্প্রতি ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রমসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা বেকায়দায় পড়েছে। চরম ঝুঁকি নিয়ে ওই পথ পাড়ি দিতে হচ্ছে পথচারীদের। সম্প্রতি এক হুন্ডারোহী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকাবাসী সূত্র জানায়, ১৯৮২/৮৩ অর্থ বছরে নির্মিত হয় এ কালভার্টটি। নির্মাণের পর তেমন কোন সংস্কার না করার ফলে ভেঙ্গে পড়েছে। এদিকে এ সড়কটি ফরিদগঞ্জ-রামগঞ্জ- লক্ষ্মীপুর বিকল্প সড়ক হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। ওই পথের যাত্রী ও সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি জরুরিভিত্তিতে কালভার্টটি মেরামত করার