সংবাদ সংক্ষেপ

হোমনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হোমনা সংবাদদাতা \ রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুক্তিযোদ্ধা ড. আমিনুল ইসলাম। ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন ও পৌর আওয়ামী লীগ সেক্রেটারি আ. মান্নান প্রমুখ। রামগড়ে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট রামগড় সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে রামগড় টেনিস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাঈম ও হেলাল জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। গত শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। লে. কর্নেল নাঈম ও হেলাল জুটি ৬-১, ২-৬, ৬-৩ সেটে বিধান ও নিজাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় ১৬ বিজিবির অধিনায়কের সহধর্মিণী মিসেস নায়লা নাঈম। রামগড় টেনিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গোপালচন্দ্র দাস এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস নায়লা নাঈম চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন। ডিমলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহসিন, মুক্তিযোদ্ধা রেজওয়ানুল হক চৌধুরী, ওসি আজিম উদ্দিন প্রমুখ। তিনদিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন নাসিরনগর সংবাদদাতা \ রবিবার থেকে নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্ল¬াহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের (প্রাছাস) উদ্যোগে মহান বিজয়ের ৪১ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী বিজয়মেলা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। প্রাক্তন ছাত্র সংগঠনের আহবায়ক এডভোকেট মো. লিয়াকত আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, ডা. ইসরার কামাল, সৈয়দ মোহাম্মদ শাহীন, ব্যাংকার সৈয়দ সালাউদ্দিন মুকুল, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, আমিনুল ইসলাম বেলায়েত প্রমুখ। মেহেরপুর বিএনপির বিজয় মিছিল মেহেরপুর প্রতিনিধি \ মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার মেহেরপুর বিএনপি বিজয় মিছিল করে। বিজয় মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। মিছিল-পূর্ব বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশ শেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিজয় মিছিলটি সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিবেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। মিছিল ও পুষ্পমাল্য অর্পণে জেলা, থানা, পৌর বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।মির্জাপুরে ১২ দিনব্যাপী বিজয়মেলা শুরু মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল রবিবার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১২ দিনব্যাপী বিজয়মেলা শুরু হয়েছে। মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার স্টেডিয়াম মাঠে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে এই বিজয়মেলাকে ঘিরে স্টেডিয়াম মাঠে সার্কাস, পুতুলনাচ ও দেশীয় ঐতিহ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশি ও আন্তর্জাতিকমানের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। মেহেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা মেহেরপুর প্রতিনিধি \ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় মেহেরপুর উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এড. ইব্রাহিম শাহীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, এমরান হোসেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ। পরে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ গত শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে রূপালী ব্যাংক লি. কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার শ্রী সুধীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইসিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের কৃতী সন্তান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক রংপুর বিভাগের মহাপরিচালক আমিনুল ইসলাম খন্দকার, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা বানু, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দিকা, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু হানিফ সরকার। শেষে প্রধান অতিথি রূপালী ব্যাংক লি.-এর পক্ষ থেকে ঘোড়াঘাট উপজেলার ৩৭ জন অস্বচ্ছ ও ২২ জন স্বচ্ছ মুক্তিযোদ্ধার মাঝে ২ হাজার ও ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। পার্বতীপুর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল গত শনিবার পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। কাউন্সিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পার্বতীপুর পৌরসভা ও উপজেলার ১০ ইউনিয়নের ২৪৬ জন কাউন্সিলরের সমর্থনে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে নির্বাচিত করেন। ফুলবাড়িতে আইনের ভূমিকা শীর্ষক সেমিনার ফুলবাড়ি সংবাদদাতা \ বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লীশ্রী সংস্থার উদ্যোগে গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে পারিবারিক নির্যাতন প্রতিরোধে আইনের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে পল্লীশ্রী সংস্থার প্রকল্প সহায়তাকারি নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ। সেমিনারে এলাকার ৫০জন নারী ও পুরুষ অংশ নেন। মহালছড়িতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ মহালছড়ি সংবাদদাতা \ মহালছড়িতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পুলিশসহ ৪ জন আহত হয়েছে। সকাল ৯.০০ ঘটিকায় আওয়ামী লীগের বিজয় র্যালি করার সময় বিএনপি অফিসের সামনে গিয়ে পৌঁছলে বিএনপি কর্মীরা র্যালিকে উদ্দেশ্য অর্তকিতভাবে হামলা করলে আওয়ামী লীগের ৪জন কর্মী ও পুলিশের ১ সদস্য আহত হন। আহতরা হলেন, পুলিশ কনস্টেবল জাকির হোসেন, যুবলীগ কর্মী মো: রায়হান(২২) মো: মাসুদ(২৫),ইউনিয়ন আওয়ামী লীগের হাবিবুর রহমান(৫০), ছাত্রলীগ কর্মী মো: মকবুল হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, আলী আকবর, আবু হোরায়রা, বোরহান আহমেদ প্রমুখ। রাগিব-রাবেয়া বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ দোয়ারা উপজেলার বালিউরা বাজারে শুক্রবার রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দানবীর রাগিব আলী। বিকেলে বালিউরা বাজারে তার সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, এড. আব্দুল মজিদ মাস্টার, লিডিং ইউনিভার্সিটির ভিসি ড. ইছমতুল আহসান, রাগিব-রাবেয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) সাইফুল হক চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। রাজৈরে বিশ্বজিত্ হত্যার প্রতিবাদে মানববন্ধন টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে গত শনিবার বিশ্বজিত্ হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে কদমবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত লোক অংশগ্রহণ করেন । কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয়ের হিন্দু মহাজোট সভাপতি অনীক বসুর সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু লীগের সভাপতি বাবু বীরেণ মৈত্র, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব কুমার ঘোষ, রজত বিশ্বাস প্রমুখ। কমলগঞ্জে কম্বল বিতরণ কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য সরিষতলা বাজারে দরিদ্র ৫০ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন এক প্রবাসী। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পতনউষার ইউপি চেয়ারম্যান এ কম্বল বিতরণ করেন। স্থানীয় ইউপি সদস্য জমশেদ আলীর সভাপতিত্বে ও লায়েক খানের পরিচালনায় কম্বল বিতরণ-পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ তওফিক আহমদ, মাহমুদুর রহমান বাদশাহ, ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, আব্দুল মছব্বির প্রমুখ। মেলান্দহে ইভটিজারের কারাদণ্ড মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে আরিফুল ইসলাম জয় (১৫) নামের এক কিশোর ইভটিজারকে ৫ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সে পশ্চিম নয়ানগরের মোজাম্মেল হকের ছেলে। ১৫ ডিসেম্বর দুপুরে এক জনাকীর্ণ মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, উমির উদ্দিন পাইলট স্কুল থেকে জেএসসি পরীক্ষা শেষে হল থেকে বের হবার সময় একই ক্লাসের ছাত্রীকে সে উত্ত্যক্ত করে। এ সময় তাকে আটক শেষে সাবধান করে দেয়া হয়। এরপরও ১৫ ডিসেম্বর ওই পুলিশের বাসার পাশে গিয়ে মেয়েকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে হাতেনাতে ধরে ফেলে। বাঞ্ছারামপুরে স্মৃতিসৌধ নির্মাণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মাওলাগঞ্জ বাজার মাঠে ৭১ ফুট উঁচু মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে । ’৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের স্মৃতি স্মরণে নির্মাণ করা হচ্ছে এ স্তম্ভ । মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, মুক্তিয়োদ্ধারা এদেশের গর্বিত সন্তান। তাদের স্মরণে নির্মাণ করা হচ্ছে এই স্মৃতিসৌধ । মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে ৮৭ লক্ষ টাকা। কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ গত শনিবার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম ভুঁইয়ার সভাপতিত্বে ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী। সম্মেলনের দ্বিতীয়পর্বে গোপন ব্যালটের মাধ্যমে আসাদুজ্জামান আসাদ সভাপতি ও হেলাল উদ্দীন মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুলাল চেয়ারম্যান হত্যায় ঝালকাঠি জেপির নিন্দা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম আইন বিষয়ক সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আখতারুজ্জামান দুলাল শুক্রবার দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় ক্ষোভ, নিন্দা, শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জেপি ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল, জেপির কাঠালিয়া উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, উপজেলা যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বিবৃতিতে তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ত্রিশালে জেনারেল এম হারুন অর রশিদ বিদ্যালয়ের উদ্বোধন ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে বীর প্রতীক লে. জেনারেল এম হারুন অর রশিদ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। বিকেলে উপজেলার রায়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা লে. জেনারেল (অব.) এম হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, লাইলা নাজনীন রশিদ, রিয়াদ রশিদ রনি, নওশাদ, ওমর ফারুক সবুজ, হাজী সুলাইমান, হুমায়ুন কবীর, আবুল কালাম মেম্বার, মৌলানা আজগর আলী প্রমুখ। নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নেত্রকোনা প্রতিনিধি \ মুক্তিযোদ্ধা সংবর্ধনা পরিষদের উদ্যোগে গত শনিবার সকাল ১১টায় মেদনী মিঞাবাড়ী প্রাঙ্গণে মেদনী ইউনিয়নের ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৭১-এর ভারতের মহাদেও ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান এডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এম এন এ এডভোকেট সাদির উদ্দিন আহমেদ, অধ্যাপক যতীন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট খালেকুজ্জামান প্রমুখ। শ্রীপুরে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুরের মাওনার সিংগারদিঘী গ্রামের জুম্মাআলা এলাকার আব্দুস সালামের বাড়িতে শনিবার ( ১৫ ডিসেম্বর) ভোরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে বেঁধে মারপিট করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি দামি মোবাইল সেট লুটে নেয়। আব্দুস সালাম জানান, ভোর ৪ টার দিকে ১৩/১৪ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে তার শোবার ঘরে প্রবেশ করে। ঘরে কোন নগদ টাকা না থাকায় ডাকাতরা তার ও স্ত্রীর হাত-মুখ বেঁধে আলমিরা ভেঙ্গে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাদের চিত্কারের শব্দ শুনে পাশের বাড়িতে থাকা তার ভাই ইকবাল ও প্রতিবেশী আব্দুল মান্নান এগিয়ে এলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ডাকাতরা দ্রুত চলে যায়।