ইনজুরিতে হিলফেনাস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
অস্ট্রেলিয়ার জন্য আরেকটি দুঃসংবাদ ফাস্ট বোলার বেন হিলফেনাসের ইনজুরিতে পড়া। শ্রীলংকার বিরুদ্ধে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিন রোববার ইনজুরিতে পড়ে দিনের প্রথমভাবেই মাঠ ছাড়তে বাধ্য হন হিলফেনাঁস।
হোবার্ট টেস্টে দিনের প্রথম শেসনে নিজের ১৩তম ওভারে মাত্র দু’টি বল করার পরই ইনজুরির কারণে মাঠ ছাড়েন তাসমানিয়ার এ সুয়িং বোলার। দলের কর্মকর্তারা জানান, তার লেফট সাইড স্ট্রেইনের পর স্ক্যান করার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।-বাসস