দক্ষিণখানে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:১৮
রাজধানীর দক্ষিণখানে স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে মালামালা লুট করেছে ডাকাতরা। শনিবার রাতে চালাবল এলাকার পেট্রল পাম্পের কাছে লিটন স্বর্ণ শিল্পালয় নামের দোকানে এ ঘটনা ঘটে। ডাকাতরা নিয়ে গেছে ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। দোকান মালিক ইব্রাহিম খলিল লিটন জানান, রাত ৯টার দিকে ৬/৭ জনের একদল ডাকাত দোকানে ঢুকে অস্ত্রের মুখে দুই দোকান কর্মচারিকে জিম্মি করে ফেলে। এসময় প্রতিবেশী দোকানদাররা বিষয়টি আঁচ করতে পেরে তারা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করেন এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। এ অবস্থায় ডাকাতরা দোকানের ভেতর বাইরে পরপর ৮টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দক্ষিণখান থানার ডিউটি অফিসার আব্দুল আজিজ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।