শোক সংবাদ

সাংবাদিক আনিস আলমগীরের মা লাইলুন্নাহার ভুঁইয়া (৮০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিমগুলি গ্রামের বাড়িতে গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে ...রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। রবিবার সকাল ১১টায় হিমগুলি তালতলা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানাজায় শরীক হন। আনিস আলমগীরের মায়ের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরামের (সিজিএফডি) সভাপতি অনুপ খাস্তগীর ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদ গভীর শোক প্রকাশ করেছেন।