শেয়ারবাজারে সূচক ও
লেনদেন বেড়েছে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২২
শেয়ারবাজারে গতকাল সাধারণ মূল্যসূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ২৬০টি কোমপানির ৬ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ১৪৩ টাকার, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ২৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২২টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো-এনবিএল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, যমুনা অয়েল, এক্সিম ব্যাংক, তিতাস গ্যাস, ইসলামী ব্যাংক, বিএসসিসিএল ও আরএন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- প্রিমিয়ার লিজিং, এনবিএল, প্রিমিয়ার ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, আইএলএফএসএল, ইসলামী ফাইন্যান্স, পিএলএফএসএল, প্রগতি ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংক। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-মডার্ন ডাইয়িং, সাভার রিফ্রেক্টরিজ, জেমিনী সী ফুড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, রহিম টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং, আজিজ পাইপস, এবিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন ও রেকিট বেঙ্কিজার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট ১৭৫টি কোমপানির ১ কোটি ২৭ লাখ ৪ হাজার ১২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ৭৮ টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৫০১ টাকা বেশি। লেনদেনকৃত ১৭৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের।